২৫/০৪/২০২৬, ৭:৪৯ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় মামলা

    জেড নিউজ ডেস্ক:
    রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। নিহত লায়লা আফরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। স্ত্রী-কন্যাকে হত্যার জন্য তিনি গৃহকর্মীকে সন্দেহ করছেন। তিনি জানান, মেয়েটি নিজের নাম বলেছিল আয়েশা।

    হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো কারণ জানতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। নেপথ্যে কী কারণ হতে পারে তা খুঁজছে পুলিশ। তারা বলছেন, প্রশিক্ষিত কিলার ছাড়া এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটানো কোনোভাবেই সম্ভব না।
    এদিকে, এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার মা লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজের মরদেহ ঢাকা থেকে তাদের গ্রামের বাড়ি নাটোরের বড়গাছায় নেয়া হয়। মরদেহ সেখানে পৌঁছালে এক হৃদয়বিদারক অবস্থার সৃষ্টি হয়। তাদের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।

    পরিবারের পক্ষ থেকে জানানো হয়, জোহরের নামাজের পর তাদের জানাজা শেষে দাফন করা হয়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়