২৫/০৪/২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    দুর্নীতিবাজ কর্মচারীরা অতিরিক্ত স্মার্ট: অর্থ উপদেষ্টা

    জেড নিউজ ডেস্ক:
    দুর্নীতিবাজ কর্মচারীরা বেশি অতিরিক্ত স্মার্ট বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বলেছেন, তাদের বিলাসী জীবনে পরিচিতরা হতাশাগ্রস্ত হয়।মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটরিয়ামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

    অর্থ উপদেষ্টা বলেন, ‘দুর্নীতিবাজ কর্মচারীরা বেশি স্মার্ট। তারা ব্যাংকারের চেয়েও বড় ব্যাংকার। তারা দুর্নীতি করার জন্য নানা উপায় বের করেন। তারা অতিরিক্ত স্মার্ট।’এ সময় তিনি জানান, রাজনীতিবিদরা ঠিক থাকলে সহজে সমাজে পচন ধরবে না এবং দুর্নীতি কমে আসবে।

    অর্থ উপদেষ্টা বলেন, ‘শুধু শাস্তি দিয়েই নয়, সামাজিকভাবে দুর্নীতিবাজদের প্রতিরোধ করলে দুর্নীতি কমে আসবে। দুর্নীতি বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আগে দুর্নীতিগ্রস্ত লোককে সামাজিকভাবে এড়িয়ে চলা হতো। দুর্নীতিবাজদের খারাপ লোক হিসেবে ঘৃণা করা হতো। মেয়ে বিয়ে দিতে চাইত না, এখন টাকা আছে—লাফ দিয়ে বিয়ে দিতে যায়, অনুষ্ঠানে সম্মান জানাতে যায়।

    অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি সবচেয়ে বড় জিনিস। আমি একটা কাজ করব, সেটা কেন করছি, কার জন্য করছি সেটা জানব। আর জবাবদিহি থাকতে হবে।’

    তিনি বলেন, ‘এই যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল তাদের শাস্তি কী দেবেন? সারা জীবন জেলে থাকলেও তো শাস্তি হবে না, দেশের ক্ষতি পূরণ হবে না।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক ড. এ কে এনামুল হক।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়