spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশি ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

জেড নিউজ, ঢাকা:

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস। সম্প্রতি,  এফডব্লিউসিএমএসের অফিসিয়াল ওয়েবসাইটে অনুমোদিত এসব এজেন্সির নাম প্রকাশ করা হয়।

বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রার একাংশের নেতারা দীর্ঘদিন ধরে দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন। তবে সেই দাবির মধ্যেই মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিন্ডিকেটের মাধ্যমে ২৫টি এজেন্সির তালিকা চূড়ান্ত করেছে।

এফডব্লিউসিএমএসের তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের ২৫টি এজেন্সি হলো- বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মেসার্স আল-শোতুপ ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিঙ্ক, নেবারস অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এবং অ্যাঙ্কর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।

২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়া সরকার বাংলাদেশের জন্য শ্রমবাজার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল। সে সময় সময়সীমা শেষ হয়ে যাওয়ায় টিকিট থাকার পরও বহু কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি, আবার অনেকে বিমানের টিকিটের অভাবে বিমানবন্দর থেকেই চরম হতাশায় ফিরে এসেছিলেন।

এরপর থেকে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো নিয়ে নানা আলোচনা ও উদ্যোগ চলে আসছিল। এর মধ্যেই এবার ২৫টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির অনুমোদিত তালিকা প্রকাশ করল দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়