spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

মানুষ অপেক্ষা দ্রুতগামী মাকড়সা!

জেড নিউজ ডেস্ক :

মাকড়সাভীতিতে (অ্যারাকনোফোবিয়া) ভোগা মানুষের জন্য দুঃসংবাদ- বিশ্বের দ্রুততম মাকড়সা অধিকাংশ মানুষের চেয়েও দ্রুত দৌড়াতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা ২৫৮টি মাকড়সা প্রজাতির গতি বিশ্লেষণ করে দেখেছেন, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে পাওয়া হান্টসম্যান মাকড়সা প্রতি সেকেন্ডে প্রায় ৩ দশমিক ৬ মিটার বা ঘণ্টায় ১৩ কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে সক্ষম। এটি একজন সাধারণ মানুষের গড় দৌড়ের গতির (ঘণ্টায় প্রায় ৬ থেকে ১০ কিলোমিটার) চেয়ে বেশি ।

দীর্ঘদিন ধরে মরক্কোর ‘ফ্লিক-ফ্ল্যাক’ মাকড়সাকে বিশ্বের দ্রুততম মাকড়সা মনে করা হলেও গবেষকরা জানান, এটি চলাচলের সময় অ্যাক্রোবেটিক কৌশলে গড়াগড়ি খেয়ে এগোয়, ফলে এর গতি স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যায়। তাই প্রকৃত দৌড়ের গতি নির্ধারণে এটিকে মানদ- হিসেবে ধরা হয়নি।

সবচেয়ে দ্রুতগামী মাকড়সা শনাক্ত করতে গবেষকরা নিয়ন্ত্রিত পরীক্ষাগারে ২৫৮টি ভিন্ন প্রজাতির ওপর পরীক্ষা চালান। বিশ্লেষণে দেখা যায়, হান্টসম্যান মাকড়সাই প্রকৃত অর্থে সবচেয়ে দ্রুতগতির।

গবেষণায় আরও উঠে এসেছে, সাধারণভাবে বড় আকৃতির মাকড়সা তুলনামূলক বেশি দ্রুত দৌড়াতে পারে, তবে শরীরের পেছনের অংশ (উদর) অতিরিক্ত ভারী হলে গতি কমে যায়। এছাড়া দ্রুতগতির মাকড়সার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তাদের লম্বা পা, যা দ্রুত চলাচলে সহায়তা করে।

বিজ্ঞানীদের মতে, এসব প্রাণীর চলাচলের কৌশল নিয়ে গবেষণা ভবিষ্যতে দ্রুতগতির রোবট ও বায়োমিমেটিক প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সূত্র : জে এন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়