spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

গুলিস্তানে পার্কে শিশুকে যৌন নিপীড়ন, যুবক গ্রেপ্তার

জেড নিউজ ঢাকা:
রাজধানীর গুলিস্তান এলাকার পার্কে গতকাল শুক্রবার ভোরে যৌন নিপীড়নের শিকার হয়েছে ছয় বছর বয়সী এক শিশু। পরে ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়। তাকে নিপীড়নে অভিযুক্ত যুবক রিয়াদ গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পল্টন থানার ওসি জানান, ‘মেয়েটিকে নিপীড়নের ঘটনায় তার বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। সেই মামলায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন।’

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটির বাবা ফুটপাতে পানি ও মা কলম বিক্রি করেন। গুলিস্তান এলাকাতেই থাকেন তারা। গত বৃহস্পতিবার গভীর রাতে গুলিস্তানের মতিউর রহমান পার্কে শিশুটি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আশপাশে খুঁজেও তাকে পাননি বাবা-মা।

পরে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে থানায় খবর আসে, স্থানীয়রা এক যুবককে পিটুনি দিয়ে গুলিস্তানের আহাদ পুলিশ বক্সে হস্তান্তর করেছে। থানা পুলিশ সেখানে গেলে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, মতিউর রহমান পার্কের উত্তর পাশের বটগাছের নিচে শিশুটিকে যৌন নিপীড়ন করেন রিয়াদ গাজী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়