spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ভারতকে কবর দেয়ার হুমকি পাকিস্তানের

আন্তর্জাতিক:
ভারতের সেনাপ্রধান কিছুদিন আগে পাকিস্তানের মানচিত্র মুছে ফেলার হুমকি দিয়েছিলেন। এবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ রোববার ভোরে ভারতের শীর্ষ নিরাপত্তামহলের বক্তব্যের কঠোর জবাব দিয়েছেন। বলেছেন, যদি ভারত যুদ্ধ চাপিয়ে দেয়, তাহলে তাদের যেসব যুদ্ধবিমান পাকিস্তান ধ্বংস করেছে, তার স্তূপের নিচেই ভারতকে কবর দেয়া হবে ইনশাআল্লাহ।’

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আসিফ বলেন, ‘ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক বক্তব্য তাদের হারানো বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার ব্যর্থ প্রচেষ্টা।

তিনি অভিযোগ করেছেন, ভারতের নেতাদের বক্তব্য শীর্ষমহলে চাপের ইঙ্গিত বহন করছে।এর আগে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্রও ভারতের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, উসকানিমূলক ও যুদ্ধোন্মাদ মন্তব্য আগ্রাসনের অজুহাত দিতে পারে এবং এর ফলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ নেমে আসতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়