০৯/০৫/২০২৬, ১৪:১২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বিশ্বকাপের টিকিটের দাম এবার ৩ গুণ বাড়াল ফিফা

    জেড নিউজ স্পোর্টস:

    ২০২৬ বিশ্বকাপের ফাইনালের সেরা টিকিটের দাম এক ধাক্কায় তিনগুণ বাড়িয়ে দিয়েছে ফিফা। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাইয়ের ফাইনালের জন্য ৩২,৯৭০ ডলারের টিকিট বৃহস্পতিবার বিক্রির জন্য তোলা হয়। এর আগে একই ক্যাটাগরির সর্বোচ্চ দাম ছিল ১০,৯৯০ ডলার।

    এই পরিস্থিতিতে মার্কিন কংগ্রেসের দুই সদস্য নেলি পু ও ফ্র্যাংক পালোনি জুনিয়র ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোকে চিঠি দিয়েছেন। তাঁরা লিখেছেন, আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে ফিফা অস্বচ্ছ মূল্য নির্ধারণ, নিয়ম পরিবর্তন এবং সম্ভাব্য বিভ্রান্তিমূলক পদ্ধতি ব্যবহার করছে, যা ভক্তদের জন্য টিকিট পাওয়া কঠিন করে তুলছে।

    ইনফান্তিনো আগেই বলেছিলেন, ‘আমাদের বাজারের দাম ধরতে হবে। আমেরিকায় টিকিট রিসেল করা বৈধ। কম দামে দিলে সেগুলো আরও বেশি দামে বিক্রি হবে।’ তিনি এটাও বলেছিলেন, আমেরিকায় কলেজের একটি খেলা দেখতেও ৩০০ ডলারের কম লাগে না। তবে বাস্তবে এনবিএ প্লেঅফসহ বিভিন্ন খেলার টিকিট নিয়মিতভাবে ৩০০ ডলারের কমে পাওয়া যাচ্ছে।

    ফিফার রিসেল মার্কেটে পরিস্থিতি আরও উদ্ভট। সেখানে ফাইনালের একটি টিকিট ১ কোটি ১৫ লাখ ডলারেও তোলা আছে। উপরের দিকের একটি সাধারণ আসনের জন্য এই দাম চাওয়া হচ্ছে। ফিফা এই দামের নিয়ন্ত্রণ করে না, তবে প্রতিটি টিকিট কেনা ও বেচার সময় ১৫ শতাংশ করে ফি নেয়।

    অন্যান্য ম্যাচের টিকিটের দামও কম নয়। যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে ১২ জুনের টিকিট সর্বনিম্ন ১,১২০ ডলার থেকে শুরু। সেমিফাইনালের টিকিট ২,৭০৫ থেকে ১১,১৩০ ডলার পর্যন্ত।

    মেটলাইফ স্টেডিয়ামে যাওয়ার ট্রেনের ভাড়া নিয়েও বিতর্ক হয়েছে। প্রথমে রাউন্ড ট্রিপ ভাড়া ১৫০ ডলার ধরা হয়েছিল। নিউজার্সির গভর্নর চাপ দেওয়ার পর তা কমিয়ে ১০৫ ডলার করা হয়েছে। তবুও এটা স্বাভাবিক ভাড়া ১৩ ডলারের তুলনায় অনেক বেশি।

    মেটলাইফ স্টেডিয়ামে মোট আটটি বিশ্বকাপ ম্যাচ হবে। ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচ ১৩ জুন থেকে শুরু হবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়