spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

বিরল রোগে আক্রান্ত বরুণ ধাওয়ানের মেয়ে

জেড নিউজ ডেস্ক:

বলিউড তারকা বরুণ ধাওয়ান সাধারণত তাঁর ব্যক্তিগত জীবন, বিশেষ করে মেয়ে লারাকে নিয়ে খুব বেশি কথা বলেন না। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি মেয়েকে ঘিরে এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন।

বরুণ জানিয়েছেন, তাঁর দেড় বছরের মেয়ে একটি গুরুতর শারীরিক সমস্যার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিল না।

২০২৪ সালের ৩ জুন বরুণ ও তাঁর স্ত্রী নাতাশা দালাল-এর ঘরে আসে কন্যাসন্তান লারা।

বাবা হওয়ার পর থেকে তাঁর জীবন অনেকটাই বদলে যায়। এতদিন মেয়েকে নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা না বললেও এবার তিনি খোলামেলা হয়েছেন।

পডকাস্ট ‘বি আ ম্যান, ইয়ার’-এর এক পর্বে বরুণ জানান, লারার দেড় বছর বয়সে ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অব দ্য হিপ’ (ডিডিএইচ) ধরা পড়ে। এ সমস্যার কারণে শিশুর হিপ জয়েন্ট সঠিকভাবে বসে না, ফলে হাঁটাচলায় অসুবিধা হয়।

এই প্রসঙ্গে বরুণ বলেন, “আমার মেয়ের ‘ডিডিএইচ’ নামের একটি রোগ হয়েছিল। এতে বাচ্চার হিপ জয়েন্ট তার সঠিক জায়গা থেকে সরে যায় বা ঠিকভাবে বসে না। এর ফলে একটি পা অন্য পায়ের তুলনায় ছোট বা বড় হয়ে যেতে পারে। আর এই কারণে হাঁটার ভঙ্গি বেঁকে যায়।

শিশু ঠিকভাবে হাঁটতে বা দৌড়াতে পারে না।”

তিনি আরো যোগ করেন, “এতে অল্প বয়সেই আর্থ্রাইটিস বা স্লিপ ডিস্কের মতো জটিলতা দেখা দিতে পারে। পশ্চিমা দেশগুলোতে এ রোগের চিকিৎসা ছোটবেলা থেকেই উন্নতভাবে করা হয়। ভারতে এখনও সব জায়গায় সেই সুবিধা নেই, তবে দক্ষ চিকিৎসক রয়েছেন। আমার মেয়ের ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি, একটি বিশেষ পদ্ধতিতে তার হিপ ঠিক জায়গায় বসানো গেছে।

চিকিৎসার অংশ হিসেবে লারাকে দীর্ঘ সময় প্লাস্টারে থাকতে হয়েছে বলেও জানান বরুণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়