২৭/০৬/২০২৬, ৬:১০ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

    পিরোজপুর প্রতিনিধি:
    ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে মানিকগঞ্জের বাউল শিল্পী আবুল হোসেন সরকারের দ্রুত কঠোর বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে পিরোজপুর জেলা আইনজীবী সমিতি ।
    রবিবার (৩০ নভেম্বর ) সকাল ১০ টায় পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
    এসময় উপস্থিত ছিলেন এ্যাডভোকেট রফিকুল ইসলাম হাওলাদার, অ্যাডভোকেট নিয়াম, অ্যাডভোকেট আমিনুল, অ্যাডভোকেট আব্দুল রাজ্জাকসহ আরো অনেকে ।
    সভায় বক্তারা বলেন, বাউল আবুল হোসেনের বক্তব্যে ইসলাম ধর্ম ও পবিত্র কোরআনকে অবমাননা করা হয়েছে। এ দেশের মুসলমানদের অনুভূতিতে মারাত্মকভাবে আঘাত এনেছেন তিনি। এমন ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়