২৭/০৬/২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    পদোন্নতির দাবিতে ময়নসিংহে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মবিরতি

    ‎ময়মনসিংহ প্রতিনিধি:
    ‎পদোন্নতিসহ দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন।

    দীর্ঘদিন একই গ্রেডে চাকরি করেও পদোন্নতি না পাওয়ায় তারা এই আন্দোলনে নামেন। হাসপাতালের প্রায় ২০০ টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট কর্মবিরতিতে অংশ নেন। আন্দোলনে আরও যোগ দিয়েছেন ময়মনসিংহের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা। সরকারি–বেসরকারি মিলিয়ে প্রায় দুই হাজার টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টও কর্মবিরতি পালন করেন।

    কর্মবিরতির কারণে রোগীদের ভোগান্তি বাড়লেও টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বলেন, “আমরাও চাই না রোগীরা কষ্ট পাক, কিন্তু আমাদের ওপর দীর্ঘদিনের বৈষম্য দূর না হলে এই পরিস্থিতির দায়ভার সরকারকেই নিতে হবে।”

    ‎তারা আরও জানান, চার দিনের মধ্যে দাবি না মানলে প্রথমে অর্ধদিবস কর্ম বিরতিতে যাবেন। এরপর দাবি না মানলে পরবর্তীতে পূর্ণদিবস কর্মবিরতিতে গিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়