spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর নির্দেশে টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্য হাতির চিকিৎসা চলমান

আজ (১১ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জের টেকনাফ সদর বিটের শিয়াইল্যা ঘোনা এলাকায় একটি বন্য হাতি গুরুতর আহত হয়।

প্রাথমিক তথ্যানুযায়ী, খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে হাতিটি খাড়া পাহাড়ের ঢাল অতিক্রম করার সময় টানা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে হাতিটি প্রায় ৩০০ ফুট নিচে শিলাপাথরযুক্ত ঝর্ণায় পড়ে গুরুতর আহত হয়।

ঘটনার সংবাদ পাওয়ার পরপরই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আহত হাতিটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু করেন।

বর্তমানে হাতিটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এর পেটে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে, পেছনের একটি পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত রয়েছে। প্রচণ্ড ব্যথার কারণে হাতিটি দাঁড়াতে পারছে না।

প্রতিকূল আবহাওয়া ও ভারী বৃষ্টিপাত উপেক্ষা করে বিশেষজ্ঞ মেডিক্যাল টিম নিরলসভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক দল হাতিটির পেটের ক্ষতস্থানে অস্ত্রোপচারসদৃশ প্রয়োজনীয় চিকিৎসা, সেলাই এবং অন্যান্য জরুরি চিকিৎসাসেবা প্রদান করছেন।

মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমন সার্বক্ষণিকভাবে চিকিৎসা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় করছেন।

এছাড়া আহত হাতিটির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, জেলা প্রশাসন, বন বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সদস্যরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সর্বোচ্চ চিকিৎসা, নিবিড় পরিচর্যা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বন্য হাতিটিকে সুস্থ করে পুনরায় তার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়