spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৩১

জেড নিউজ , ডেস্ক  :

নেপালে বন্যা ও ব্যাপক ভূমিধসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩১ জনে। ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে নেপাল পুলিশের সূত্র দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চলমান থাকায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এখনো নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, যার মধ্যে আপার ত্রিশূলি-১ প্রকল্পের টানেল থেকে এক চীনা নাগরিকও রয়েছেন।

উদ্ধার তৎপরতা ত্বরান্বিত করতে নেপাল সেনাবাহিনীর পাশাপাশি যুক্ত হয়েছে ভারতীয় বিশেষায়িত উদ্ধারকারী দল।

চিলিমে ও অন্যান্য দুর্গম টানেলগুলো থেকে পানি, কাদা ও ভারী ধ্বংসাবশেষ সরানোর কাজ যৌথভাবে পরিচালনা করা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, নেপাল সরকারের চাহিদানুযায়ী এখন পর্যন্ত সাতটি বিমানে ৯৫ টন ত্রাণসামগ্রী এবং টানেল, ফরেনসিক বিশেষজ্ঞসহ ৫৪ সদস্যের একটি উদ্ধারকারী টিম কাঠমাণ্ডু পাঠানো হয়েছে। ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব জানান, দুর্গম ভূখণ্ডের কারণে ভারী যন্ত্রপাতি পৌঁছাতে সমস্যা হলেও সংযোগ সড়ক তৈরি করে উদ্ধারকাজ গতিশীল করার চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়