২৫/০৪/২০২৬, ৩:৫৫ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে: সিইসি

    জেড নিউজ, ঢাকা:

    ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল চলতি সপ্তাহে হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার- সিইসি এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। প্রধান বিচারপতির খাসকামরায় প্রায় ঘন্টাব্যাপী তাদের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

    এর আগে, ইসি থেকে তিনি সরাসরি সুপ্রিম কোর্টে আসেন। সিইসিকে সুপ্রিম কোর্টে স্বাগত জানান রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। দেশের নির্বাচনী তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সিইসিরা। তফসিল ঘোষণা উপলক্ষে আগামীকাল সিইসির ভাষণ রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশন- বিটিভি ও বাংলাদেশ বেতারকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়