spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

দেশের বাজারে বাড়ল সোনার দাম, ভরিতে ২,২১৬ টাকা

জেড নিউজ , ঢাকা :  

দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম। আজ মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে সোনার দাম আবার ভরিপ্রতি আড়াই লাখ টাকা ছাড়িয়ে গেছে। ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। আজ সকাল ১০টা থেকে দেশের বাজারে সোনার নতুন দাম কার্যকর হয়েছে। সোনার পাশাপাশি রুপার দামও কিছুটা বেড়েছে।

এর আগে গত সপ্তাহের বৃহস্পতিবার সর্বশেষ সোনার দাম সমন্বয় করা হয়। তখন ভালো মানের সোনার দাম ভরিপ্রতি ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেটের দাম ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়