spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আজকের স্বর্ণের বাজারদর

জেড নিউজ, ঢাকা:

দেশের বাজারে স্বর্ণের সর্বশেষ নির্ধারিত দামই আজ রোববার (১৯ জুলাই) কার্যকর রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ১৪ জুলাই স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেওয়ার পর সেই মূল্যেই বর্তমানে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকায়।

এর আগে ১৩ জুলাইও স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করেছিল বাজুস। পরে ১৪ জুলাই আবারও দাম কমিয়ে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা হ্রাস করা হয়।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যই কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও ডিজাইনভেদে মজুরি যুক্ত হবে। এছাড়া স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কার এক্সেঞ্জ ও পারচেজ এর ক্ষেত্রেও সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের বিদ্যমান নীতিমালা বহাল থাকবে।

এদিকে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়