spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ৩০ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

জেড নিউজ ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ মোট ৩০ জন বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বুধবার ভোরে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়। ঠেলে পাঠানো ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেঁতুলবাড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমানারেখার ১৪০/৬ এস পিলারের আনুমানিক ১০০ গজ ভেতরে ৩০ জন বাংলাদেশিকে ঠেলে পাঠায় বিএসএফ। এসব ব্যক্তি দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে বলে জানা যায়। পরবর্তীতে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কলকাতা কারাগারে ছিলেন তারা। কারাবরণের পর তাদের বাংলাদেশ সীমান্তে ফিরিয়ে দেয় বিএসএফ।

জানা গেছে, ঠেলে পাঠানো ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ নারী ও ৪ শিশু রয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে ঠেলে পাঠানো ব্যক্তিদের তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়