১৯/০৪/২০২৬, ২:০৬ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    জোসনা-চক্র: সরকারের গুরুত্বপূর্ণ পদে বসানোর নামে শত কোটির বাণিজ্য

    সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানোর নাম করে শত শত কোটি টাকা হাতিয়ে নিত একটি চক্র। একই সঙ্গে মোটা অঙ্কের বেতনের লোভনীয় চাকরি দেখিয়ে ইতালিতে নেওয়ার কথা বলে জাল ভিসা ধরিয়ে দিত চক্রটি। অনেকের পাসপোর্ট আটকে রেখে হয়রানিও করত তারা।

    সংঘবদ্ধ চক্রের মূলহোতা জোসনা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।মঙ্গলবার রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকা থেকে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি টিম তাকে গ্রেপ্তার করে। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    সিআইডির তদন্তে জানা যায়, প্রতারক চক্রটি প্রথমে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিত। পরে তাদের হাতে ধরিয়ে দিত জাল ভিসা।

    পাশাপাশি সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাইয়ে দেওয়ার নামে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার প্রমাণ পাওয়া গেছে। তিনি পল্টন থানার একটি মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। এর আগে একই মামলায় চক্রের আরেক সক্রিয় সদস্য মিলন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়