২৮/০৪/২০২৬, ২৩:৩৬ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

    জেড নিউজ, ঢাকা:

    জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হস্তান্তর করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন।

    মঙ্গলবার কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব সুপারিশ হস্তান্তর করেন।

    সুপারিশ হস্তান্তরের সময় উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

    গত ১৩ ফেব্রুয়ারি সরকার ছয়টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও অনুমোদনের জন্য সাত সদস্যবিশিষ্ট জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে।

    প্রধান উপদেষ্টাকে প্রধান করে গঠিত কমিশনের সদস্য হিসেবে ছিলেন সংবিধান সংস্কার কমিশন, প্রশাসন সংস্কার কমিশন ও পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধানরা।

    কমিশনের মূল দায়িত্ব ছিল ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে নির্বাচন, প্রশাসন, বিচারব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশের কর্মকাণ্ডসংক্রান্ত সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলা।

    জুলাই সনদের আইনি ভিত্তি দিতে তিনটি ধাপ রয়েছে। প্রথম ধাপে গণঅভ্যুত্থানকে ভিত্তি ধরে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি, দ্বিতীয় ধাপে আদেশের প্রশ্নে গণভোট এবং সর্বশেষ ধাপে আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা (সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ) দিয়ে বাস্তবায়নের সুপারিশ থাকছে।

    সোমবার যমুনায় প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক করেন কমিশনের সদস্যরা। সেখানে সনদ বাস্তবায়নের জন্য সুপারিশমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশনের প্রস্তুত করা সুপারিশের খসড়ার প্রতি প্রধান উপদেষ্টা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

    এ বিষয়ে কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, কমিশনের প্রধান ও প্রধান উপদেষ্টাকে সনদ বাস্তবায়নের সুপারিশগুলো অবহিত করা হয়েছে। এ ব্যাপারে তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়