২৯/০৪/২০২৬, ১:০৪ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে যা বললেন মেসি

    জেড নিউজ স্পোর্টস:
    বিশ্বকাপে আর দেখা যাবে কি লিওনেল মেসিকে- এই প্রশ্নটা অনেক দিন ধরেই ঘুরপাক খাচ্ছে ফুটবলপ্রেমীদের মনে। বয়স ও ইনজুরির কারণে একাধিকবার ইঙ্গিত দিয়েছিলেন অবসরের। তবে এবার আর্জেন্টিনা ভক্তদের মুখে হাসি ফুটিয়ে মেসি জানালেন নিজের পরিকল্পনা- ২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছা এখনও জীবিত।মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘বিশ্বকাপে খেলা মানেই এক অসাধারণ অভিজ্ঞতা। আমি অবশ্যই চাইব জাতীয় দলের সঙ্গে থাকতে এবং সাফল্যে অবদান রাখতে।’

    তবে এই পথে সবচেয়ে বড় বাধা তার বয়স ও শারীরিক ফিটনেস। ২০২২ সালের বিশ্বকাপের পর থেকে নিয়মিত ইনজুরিতে পড়ছেন তিনি। গত তিন বছরে ফিটনেস সমস্যার কারণে প্রায় ১৫০ দিন মাঠের বাইরে ছিলেন এই আর্জেন্টাইন তারকা। তুলনামূলকভাবে আগের বিশ্বকাপ চক্রে এই সময় ছিল মাত্র ৭৬ দিন।

    ২০২৬ সালের বিশ্বকাপ শুরু হওয়ার সময় মেসির বয়স হবে ৩৯। তাই সময়ের বাস্তবতা মেনেই তিনি বললেন, ‘আগামী বছর ইন্টার মিয়ামির প্রাক-মৌসুম অনুশীলন শুরু হলে আমি নিজের শরীরকে প্রতিদিন মূল্যায়ন করব। যদি মনে হয় আমি এখনও শতভাগ ফিট এবং দলের জন্য কার্যকর, তাহলে খেলব। অন্যথায় সিদ্ধান্ত ভিন্নও হতে পারে।

    তবু আশাবাদী মেসি, আরেকবার বিশ্বমঞ্চে দেশের হয়ে খেলার স্বপ্ন দেখছেন। ‘আমরা আগের বিশ্বকাপটা জিতেছি। এবার সেটাকে ধরে রাখার সুযোগ পাওয়া দারুণ ব্যাপার হবে। জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলা আমার জীবনের অন্যতম স্বপ্ন, আশা করি ঈশ্বর আমাকে আবারও সেই সুযোগ দেবেন’- বললেন মেসি।

    ২০০৬ সালে মাত্র ১৮ বছর বয়সে প্রথমবার বিশ্বকাপে খেলেন লিওনেল মেসি। এরপর থেকে আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন রেকর্ডসংখ্যক ম্যাচ, করেছেন সর্বাধিক গোলও। ২০১৪ সালের ফাইনালে হতাশার পর ২০২২ কাতার বিশ্বকাপে অর্জন করেন কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়