জেড নিউজ ঢাকা:
জিয়াউর রহমান ফাউনেশনের উদ্যোগে রাজধানীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মোহাম্মদপুরের আল নূর চক্ষু হাসপাতালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠঅনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার। শনিবার সকাল ৮টায় শুরু হয়ে ক্যাম্প চলে দুপুর ১টা পর্যন্ত। এ আয়োজনে আগত রোগীদের বিনামূল্যে চোখের লেন্স ও ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। অপারেশনের পাশাপাশি রোগীদের বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হবে বলে জানান আয়োজকরা।
আয়োজকরা জানান প্রাথমিক ভাবে ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যা্লয় প্রাঙ্গনে রোগী বাছায় করা হবে। পরবর্তীতে তাদের আল-নূর চক্ষু হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে।
উদ্বোধনের পর ডা. জুবাইদা রহমানসহ ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্যগণ পুরো আয়োজন ঘুরে দেখেন।





