২৮/০৬/২০২৬, ৩:৫১ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    চ্যাটজিপিটি নির্মাতা পাচ্ছে ১২ লাখ কোটি টাকা বিনিয়োগ

    চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই-তে সর্বোচ্চ ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করবে শীর্ষ এআই চিপ নির্মাতা এনভিডিয়া। এর মাধ্যমে এআই খাতের শীর্ষস্থানীয় দুই প্রতিষ্ঠানের মাঝে যোগসূত্র তৈরি হতে যাচ্ছে। সোমবার (২২ সেপ্টেম্বর) নতুন এই বিনিয়োগের বিষয়টি গণমাধ্যমকে জানায় প্রতিষ্ঠান দুটি।

    এনভিডিয়া জানিয়েছে, তাঁরা ওপেনএআই-কে ১০০ বিলিয়ন ডলার সমমূল্যের উচ্চ সক্ষমতার এআই চিপ সরবরাহ করবে। বাংলাদেশি মুদ্রায় অর্থের অংকটা ১২ লাখ কোটি টাকারও বেশি।

    এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং জানিয়েছেন যে, তাঁদের অর্থায়নে ওপেনএআই’র পরবর্তী প্রজন্মের এআই অবকাঠামো নির্মাণ করা হবে। ওপেনএআই’র সিইও স্যাম অল্টম্যান বলেছেন যে, এনভিডিয়ার সাথে যৌথভাবে তাঁরা এআই খাতে যুগান্তকারী কিছু তৈরি করতে যাচ্ছেন।
    ওপেনএআই’র সাথে স্বাক্ষরিত বিনিয়োগের চুক্তিকে ‘কৌশলগত অংশীদারিত্ব’ বলে আখ্যা দিয়েছে এনভিডিয়া। এআই খাতে ক্রমবর্ধমান প্রতিযোগিতার প্রেক্ষাপটে দুই মার্কিন প্রতিষ্ঠানের এরুপ কাছে আসার পেছনে কারণ হিসেবে অনেকেই চীন-মার্কিন দ্বৈরথকে দেখছে।

    এআই প্রযুক্তিতে মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে কোনো চেষ্টাই বাদ রাখছে না চীন। চলতি বছরের শুরুতে চীনের ডিপসিক এআই চ্যাটজিপিটি’র মতো মার্কিন টুলগুলোকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বসে। মার্কিন এআই টুলগুলোর ভগ্নাংশ পরিমাণ খরচে তৈরি ডিপসিক সক্ষমতার দিক থেকে প্রায় সমমানের। ডিপসিকের আগমনে বিনিয়োগকারীরা মার্কিন প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে আস্থা সরিয়ে নিলে শেয়ার বাজারে একদিনেই ৫০০ বিলিয়ন ডলার হারায় এনভিডিয়া।

    ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে স্থানীয় উৎপাদন বৃদ্ধিতে বিশাল অংকের বিনিয়োগ এবং মার্কিন প্রতিষ্ঠানগুলোর একেঅন্যের সাথে অংশীদারিত্বের সম্পর্ক স্থাপনের বিষয়টি গুরুত্বের সাথেই স্থান পায়। সেদিক থেকেও এনভিডিয়া-ওপেনএআই’র নতুন এই চুক্তি বেশ ভালোভাবেই উৎরে যায়।

    উল্লেখ্য, সম্প্রতি চিপ নির্মাতা ইনটেলে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে এনভিডিয়া। নিজেদের সুদিন ফেরাতে মরিয়া ইনটেলকে এই বিনিয়োগের মাধ্যমে যেন ফিরে আসার নতুন এক সুযোগ দিতে যাচ্ছে জেনসেন হুয়াং-এর প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটি যৌথভাবে পার্সোনাল কম্পিউটার ও ডেটা সেন্টারের জন্য চিপ তৈরি করবে।

    এছাড়া সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্যে সফরের প্রেক্ষাপটে দেশটিতে ২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে এনভিডিয়া।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়