spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সারের বস্তায় হুক মারায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটের কচুয়ায় ইউরিয়া সারের বস্তায় হুক মারার অপরাধে মেসার্স রুমি এন্টার প্রাইজের স্বত্বাধিকারী মো. মুন্নাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাষায় বাজার এলাকায় ওই ডিলারের দোকানে অভিযান চালিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক শরিফা সুলতানা এই জরিমানা করেন।

ভবিষ্যতে এ ধরনের কাজ করলে এবং কৃষকদের সঙ্গে প্রতারণা করলে ওই ডিলারের ডিলারশিপ বাতিলের সুপারিশ ও গুদাম সিলগালা করা হবে বলে জানান এই কর্মকর্তা।

সূত্র: আজকের পত্রিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়