জেড নিউজ, ঢাকা:
চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ের গ্রেট হলে অনুষ্ঠিত এ বৈঠকে দুই নেতা নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হন দুই প্রধানমন্ত্রী। বৈঠক শেষে দু’দেশের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো, প্রযুক্তি ও কৌশলগত বিভিন্নখাতে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এরআগে, তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা ও লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এসময় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তারেক রহমানকে স্বাগত জানান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাত ধরে বিশেষভাবে সজ্জিত মঞ্চে নিয়ে যান। চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।


