০৯/০৫/২০২৬, ১৬:৩০ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত থেকে আসা আমেরিকান পিস্তল ও গুলি জব্দ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের গোপালপুর এলাকায় ভারত থেকে আনা আমেরিকান পিস্তল ও গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর গুলির ঘটনার পর নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ৫৩ বিজিবি বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি জব্দ করা হয়। গোপালপুর এলাকায় এ অভিযানের সময় মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া একটি ব্যাগ তল্লাশি করে যুক্তরাষ্ট্রে তৈরি চারটি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করে বিজিবি। বিজিবি জানায়, অস্ত্রগুলো ভারত থেকে এসেছে। এ ঘটনার পর সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়