০২/০৭/২০২৬, ৯:১৬ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    গণহত্যাকারী সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিাঁরি ,আসিফ মাহমুদ

    গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
    শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ রোববার বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। এরই পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ শনিবার ফেসবুকে এ স্ট্যাটাস দেন।
    উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ‘গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
    উল্লেখ্য, শহীদ নূর হোসেন স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রোববার বেলা তিনটায় রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ।

    জনপ্রিয়