২৭/০৪/২০২৬, ৩:১২ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    এবারের নির্বাচন হবে কঠিন: মির্জা আলমগীর

    জেড নিউজ, ঢাকা:

    এবারের জাতীয় সংসদ নির্বাচনের লড়াই হবে সবচেয়ে কঠিন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা জানান। মির্জা আলমগীর বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে নতুন দেশ গঠনের পথ তৈরি হবে। নির্বাচনের নিরপেক্ষতার বিষয়ে তিনি বলেন, এবারের নির্বাচন আওয়ামী আমলের নির্বাচন নয়, এবার ভোট হবে নিরপেক্ষ।

    এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে বিএনপি, যা দেশকে নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে । বিএনপি র এ নেতা বলেন, এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই।

    পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগোনোর শক্তিকে জয়ী করার লড়াই। নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দাঁড় করিয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, দেশে যত সংস্কার এসেছে তা বিএনপির হাত ধরেই এসেছে। দেশের যা কিছু ভালো অর্জন, সব অর্জনই বিএনপির হাত ধরে বলেও দাবি করেন তিনি।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়