১৬/০৪/২০২৬, ৩:০৩ পূর্বাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ইতিহাসে আজকের দিনে তলিয়ে গিয়েছিল ‘আনসিঙ্কেবল’ টাইটানিক

    জেড নিউজ ডেস্ক :

    আজ ১৫ এপ্রিল। ১৯১২ সালের আজকের দিনে উত্তর আটলান্টিক মহাসাগরে এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তৎকালীন বিশ্বের বৃহত্তম ও বিলাসবহুল জাহাজ ‘টাইটানিক’। প্রথম যাত্রাতেই ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউইয়র্কের পথে রওনা হওয়া জাহাজটি একটি বিশাল হিমশৈলের সঙ্গে ধাক্কা খেয়ে সাগরে তলিয়ে যায়।

    বিলাসবহুল এ জাহাজে যাত্রী ও কর্মী মিলিয়ে প্রায় ২ হাজার ২০০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার ফলে অন্তত ১ হাজার ৫০০ মানুষ প্রাণ হারান। জাহাজটির মালিকপক্ষ একে ‘আনসিঙ্কেবল’ বা ‘কখনোই ডুববে না’ বলে প্রচার করলেও প্রথম যাত্রাতেই এর সলিলসমাধি ঘটে।

    মর্মান্তিক এ ট্র্যাজেডিতে সবচেয়ে বেশি প্রাণহানির শিকার হন জাহাজের কর্মী ও তৃতীয় শ্রেণীর সাধারণ যাত্রীরা। পর্যাপ্ত লাইফবোটের অভাব ও সমুদ্রের হিমশীতল পানির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ায় মৃতের সংখ্যা এত বেশি হয়েছিল বলে জানা যায়।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়