১৮/০৪/২০২৬, ১৮:৫০ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    আই লাভ মুহাম্মদ’ ব্যানার ঘিরে ভারতে মুসলমানদের ব্যাপক হয়রানি

    ঈদে মিলাদ-উন-নবী পালনের সময়ে আই লাভ মুহাম্মদ ব্যানার লাগানো নিয়ে ভারতে মুসলমানদের হয়রানি করা হচ্ছে। বিভিন্ন শহরে ওই ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ নিয়ে মুসলমানরা অভিযোগ দায়ের করলেও কোন ব্যবস্থা না নিয়ে, উল্টো তাদের বিরুদ্ধেই মামলা হচ্ছে। এসব ঘটনায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। উত্তর প্রদেশ, গুজরাট এবং মুম্বাইসহ বিভিন্ন শহরে বিক্ষোভে নেমেছে মুসলমানরা

    দেশটির উত্তরাখণ্ডের কাশীপুর ও উন্নাওতে রোববার আই লাভ মুহাম্মদ ব্যানার নিয়ে মিছিল বের হয়। এসময় পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতি হয়। গ্রেফতার হন ১৩ জন।

    লক্ষ্ণৌতে বেশ কয়েকজন নারী হাতে ব্যানার নিয়ে রাজ্য বিধানসভার প্রবেশপথে বিক্ষোভ করেন। যুবকরাও তাদের বিক্ষোভে অংশ নিতে চাইলে, পুলিশ রাস্তায় তাদের আটকে দেয়। আর গুজরাটের গোধরায় একটি থানার সামনে গত শুক্রবার বিক্ষোভের ঘটনায় ৮৭ জনের নামে মামলা হয়। গ্রেফতার হন ১৭ জন। এছাড়া মুম্বাইয়ের ভায়খলা এলাকাতেও মুসলমানরা ২১শে সেপ্টেম্বর বিক্ষোভ করে। আটক হন একজন।

    এমন ধরপাকর চলছে দেশটির বিভিন্ন শহরে। কত এফআইআর দায়ের হয়েছে তার হিসেব নেই। ধীরে ধীরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। গত রমজান মাসে ঘরের ভেতরে নামাজ পড়ার জন্য মোরাদাবাদে মামলা হয়। বাড়ির ছাদেও নামাজ পড়তে বাধা দেয়ার কথা জানায় অনেকে।

    মানবাধিকার কর্মীরা বলছেন, ছোট ঘটনাকে বড় করে দেখিয়ে মুসলমানদের নিশানা করা হচ্ছে। তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা হচ্ছে। বলছেন, মুসলিমরা কোন আইন ভঙ্গ করেনি অথচ নানা অভিযোগে এফআইআর ও মামলার পর গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে অনেককে গ্রেফতার করা হচ্ছে। ভুয়া এসব এফআইআর বাতিল করানোর জন্য এক শিক্ষার্থী এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেছেন।

    এত কিছুর পরও উত্তর প্রদেশে ক্ষমতাসীন বিজেপির মন্ত্রী ধর্মপাল সিং হুমকি দিয়ে বলেছেন, আইন নিয়ে কাউকে ছেলেখেলা করতে দেয়া হবে না। ওইসব এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

    জেড নিউজ, ঢাকা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়