spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

দীপিকার আট ঘণ্টা কাজের দাবিতে অক্ষয়-করণের সমর্থন

জেড নিউজ ডেস্ক : 

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের দৈনিক আট ঘণ্টা কাজের শর্ত নিয়ে চলচ্চিত্র অঙ্গনে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। এবার তাঁর এই সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন বলিউডের অভিনেতা অক্ষয় কুমার ও নির্মাতা-প্রযোজক করণ জোহর। তাঁদের মতে, শুটিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট কর্মঘণ্টা চাওয়ার অধিকার প্রত্যেক শিল্পীর রয়েছে। এ বিষয়ে নারী ও পুরুষ শিল্পীদের মধ্যে আলাদা কোনো নিয়ম থাকা উচিত নয়।

সম্প্রতি ‘কফি উইথ করণ ৯’-এর একটি পর্বে কাজের সময়সূচি ও পেশাদারত্ব নিয়ে আলোচনা হয়। সেখানে অক্ষয় কুমারের সময়ানুবর্তিতা ও কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেন করণ জোহর। তাঁর মতে, অক্ষয়ের মতো নিয়ম মেনে কাজ করা অভিনেতা খুব বেশি নেই।

আলোচনার একপর্যায়ে দীপিকার আট ঘণ্টা কাজের দাবির প্রসঙ্গ সামনে আনেন করণ। প্রযোজক হিসেবে এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, দীপিকা একজন দায়িত্বশীল ও পরিশ্রমী অভিনেত্রী। একই সঙ্গে তিনি একজন মা ও স্ত্রী। তাই পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত জীবনকেও গুরুত্ব দেওয়ার অধিকার তাঁর রয়েছে।

করণ আরও প্রশ্ন তোলেন, পুরুষ সুপারস্টাররা যদি নিজেদের সুবিধামতো কাজের সময় নির্ধারণ করতে পারেন, তাহলে নারী অভিনয়শিল্পীদের ক্ষেত্রে ভিন্ন নিয়ম কেন থাকবে? তাঁর মতে, কর্মঘণ্টা নির্ধারণের বিষয়টি সবার জন্য সমান হওয়া প্রয়োজন।

করণের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন অক্ষয় কুমারও। তাঁর মতে, আগে থেকেই পরিকল্পনা করে নির্দিষ্ট সময়ের মধ্যে শুটিং শেষ করা সম্ভব। এতে পুরো চলচ্চিত্র নির্মাণের কাজ আরও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়।

মা হওয়ার পর থেকেই কাজের ক্ষেত্রে দৈনিক আট ঘণ্টার শিফটের শর্ত দিয়ে আলোচনায় রয়েছেন দীপিকা পাড়ুকোন। এ সিদ্ধান্তের কারণে তাঁকে একাধিক বড় প্রকল্প ও মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব ছাড়তে হয়েছে বলেও খবর প্রকাশিত হয়েছে। তবে নিজের অবস্থান থেকে সরে আসেননি অভিনেত্রী। সংবাদসতর্কতা

২০২৫ সালে ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর পর বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। পরবর্তী সময়ে ‘কল্কি ২৮৯৮ এডি’র পরবর্তী কিস্তিতে কাজ না করার সিদ্ধান্তও আলোচনায় আসে। এবার অক্ষয় কুমার ও করণ জোহরের সমর্থন পাওয়ায় দীপিকার কর্মঘণ্টা নিয়ে বলিউডে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়