spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

নেদারল্যান্ডসকে ৫ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি

জেড নিউজ স্পোর্টস:

উয়েফা নেশনস লিগে নেদারল্যান্ডসের জালে রীতিমতো গোল উৎসব করেছে জার্মানি। ফ্লোরিয়ান উইর্টজের জোড়া গোলে ৫-০ ব্যবধানে ডাচদের বিধ্বস্ত করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ে জার্মানরা কোয়ার্টার ফাইনালই নিশ্চিত করেনি, এ-২ গ্রুপের শীর্ষস্থানও দখল করেছে তারা।

ম্যাচের শুরু থেকেই নেদারল্যান্ডসের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে জার্মানি। প্রথমার্ধের ৪১ মিনিটে উইঙ্গার স্কেরহান্টের গোলে এগিয়ে যায় জার্মানি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্লপের শিষ্যরা।

জার্মানির গোলের উল্লাস

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে জার্মানি। বিরতির পরপরই ফ্লোরিয়ান ভার্টজের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর ৬৫ মিনিটে নিকো স্ক্লোটারবেকের গোলে স্কোরলাইন ৩-০ করে স্বাগতিকেরা। ৭১ ও ৭৮ মিনিটে আরও দুটি গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।

এই হারের আগে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছিল নেদারল্যান্ডস। তবে জার্মানির কাছে বড় ব্যবধানে হেরে দ্বিতীয় স্থানে নেমে গেছে তারা। অন্যদিকে প্রথম দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়া জার্মানি শেষ পর্যন্ত গ্রুপসেরা হয়েই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়