spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

২ হাজার বছর পুরোনো সুগন্ধির বোতল

জেড নিউজ ডেস্ক : 

প্রতœতাত্ত্বিকরা ইতালির ঐতিহাসিক শহর পম্পেইয়ের ধ্বংসাবশেষ থেকে প্রায় ২ হাজার বছরের পুরোনো একটি দুর্লভ সুগন্ধির বোতলসহ বেশ কিছু প্রাচীন নিদর্শন আবিষ্কার করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বোতলটি শহরের রেজিও ৯ এলাকার একটি প্রাচীন আলমারি থেকে উদ্ধার করা হয়েছে। ওই আলমারিতে শিশুদের নেকলেস, ৩৮টি ব্রোঞ্জের মুদ্রা এবং বেশ কিছু আলংকারিক সামগ্রীও পাওয়া গেছে। গবেষকদের ধারণা, আলমারিটি কর্নেলিয়াস ম্যাক্সিমাস নামের এক ব্যক্তির বাড়ির পেছনে ছিল, তবে বাড়িটির বেশিরভাগ শিলালিপি এখন আর পাঠযোগ্য নয়। উল্লেখ্য, ৭৯ খ্রিস্টাব্দে ভিসুভিয়াস পর্বতের অগ্ন্যুৎপাতের ফলে পম্পেই শহরটি ছাই ও ধ্বংসস্তূপে ঢেকে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়