spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আজ সহকর্মীকে চকলেট উপহার দেওয়ার দিন

জেড নিউজ ডেস্ক:

অফিস মানেই কাজের চাপ, মিটিং আর ব্যস্ততার মধ্যে দিন পার করা। এর মাঝেই সহকর্মীর ডেস্কে একটি চকলেট রেখে দেওয়া কিংবা দুপুরের বিরতিতে সবাইকে চকলেট ভাগ করে খাওয়ানোর মতো উদ্যোগ হয়ে উঠতে পারে আনন্দের উপলক্ষ। বিশেষ কোনো দিন হোক কিংবা সাধারণ কর্মদিবস, চকলেট উপহারের মাধ্যমে সহকর্মীদের প্রতি আন্তরিকতা প্রকাশ করা যায়।

চকলেটপ্রেমীদের জন্য রয়েছে বিশেষ একটি দিন-অফিস চকলেট দিবস। দিনটি উপলক্ষে কাজের ফাঁকে চকলেট খেতে পারেন, উপহার দিতে পারেন সহকর্মীদেরও। তবে কর্মক্ষেত্রে উপহার দেওয়ার সময় কিছু শিষ্টাচার মেনে চলা জরুরি। এতে যেমন উপহার পেয়ে অন্যজন খুশি হবেন, তেমনি অস্বস্তিকর পরিস্থিতিও এড়ানো যাবে।

উপহার হোক ছোট, আন্তরিকতা থাকুক বড়
সহকর্মীকে চকলেট দিতে খুব দামি কিছু কেনার প্রয়োজন নেই। ছোট একটি চকলেট বার, কয়েকটি চকলেটের প্যাকেট কিংবা ছোট গিফট বক্সই যথেষ্ট। উপহারের দাম নয় বরং দেওয়ার ধরন ও আন্তরিকতাই এখানে গুরুত্বপূর্ণ। অফিসে চকলেট ডে উদ্‌যাপন করতে চাইলে নিজের টিমের সদস্যদের জন্য একই ধরনের ছোট উপহার রাখতে পারেন। এতে কাউকে আলাদা করে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এমন ধারণা তৈরি হওয়ার আশঙ্কাও কমে।

উপহার দেওয়ার সময় বুঝে শুনে নিন
কর্মক্ষেত্রে উপহার দেওয়ার জন্য উপযুক্ত সময় বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। সহকর্মী যখন জরুরি কাজ করছেন, অনলাইন মিটিংয়ে ব্যস্ত কিংবা কোনো সময়সীমা পূরণের চাপে রয়েছেন, তখন তাঁকে উপহার দিতে গিয়ে কাজে বিঘ্ন ঘটানো ঠিক নয়। বরং বিরতির সময়, দুপুরের খাবারের পর কিংবা কাজের চাপ কম থাকলে চকলেট দিতে পারেন। চাইলে ডেস্কে একটি ছোট নোটসহ চকলেট রেখে দিতে পারেন। এতে আলাদা করে সময় নেওয়ার প্রয়োজন হবে না, আবার উপহারটিও সুন্দরভাবে পৌঁছে যাবে।

ব্যক্তিগত সম্পর্ক ও পেশাদার সীমারেখা বজায় রাখুন
অফিসে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা ভালো। তবে উপহার দেওয়ার সময় পেশাদার সীমারেখার বিষয়টিও মাথায় রাখা প্রয়োজন। বিশেষ করে নতুন সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা অধস্তন কর্মীকে উপহার দেওয়ার ক্ষেত্রে পরিস্থিতি বুঝে এগোনো উচিত। খুব ব্যক্তিগত বার্তা, অতিরিক্ত দামি উপহার কিংবা এমন কোনো আচরণ এড়িয়ে চলুন, যা অন্যজনকে অস্বস্তিতে ফেলতে পারে।

কাউকে বিশেষভাবে চকলেট দিতে চাইলে স্বাভাবিক ও সংক্ষিপ্তভাবে দিতে পারেন। যেমন, ‘আপনার দিনটা ভালো কাটুক’ কিংবা ‘কাজের ব্যস্ততার মাঝে ছোট্ট উপহার’-এমন একটি বার্তাই যথেষ্ট। এতে উপহারের অর্থ পরিষ্কার থাকে, আবার ভুল বোঝাবুঝির সুযোগও কমে।

সময় বুঝে চকলেট দিন
সহকর্মী যখন জরুরি কাজে ব্যস্ত, মিটিং করছেন কিংবা কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করার চেষ্টা করছেন, তখন তাঁকে চকলেট দিতে গিয়ে কাজে বিঘ্ন ঘটাবেন না। বরং দুপুরের বিরতি, চা পানের সময় কিংবা কাজের চাপ কম থাকলে উপহারটি দিন। ডেস্কে চকলেট রেখে এলেও এমন সময় বেছে নিন, যখন সেটি তাঁর কাজে বাধা সৃষ্টি করবে না।

কাউকে বাদ দেবেন না
অফিসে একসঙ্গে অনেক সহকর্মীকে চকলেট দেওয়ার পরিকল্পনা থাকলে টিমের সদস্যদের কথা মাথায় রাখুন। একই জায়গায় বসে থাকা কয়েকজনকে চকলেট দিয়ে পাশের সহকর্মীকে বাদ দিলে তিনি অবহেলিত বোধ করতে পারেন। সবাইকে দেওয়ার সামর্থ্য না থাকলে পুরো টিমের জন্য একটি চকলেট বক্স নিয়ে যেতে পারেন, যাতে ইচ্ছেমতো সবাই ভাগ করে নিতে পারেন। এতে খরচও নিয়ন্ত্রণে থাকবে, আবার একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগও তৈরি হবে।

পরিচ্ছন্নতা ও উপহারের মোড়কেও নজর দিন
চকলেট উপহার দেওয়ার সময় প্যাকেটের অবস্থা ও মেয়াদ দেখে নিন। গরম আবহাওয়ায় চকলেট গলে যেতে পারে, তাই সংরক্ষণের বিষয়টিও গুরুত্বপূর্ণ। পরিষ্কার ও অক্ষত মোড়কের চকলেট বেছে নিন।

ঘরের বাতাসও দূষিত হয়, যেভাবে দূর করবেন
খোলা চকলেট সরাসরি হাতে দেওয়ার বদলে মোড়কজাত চকলেট দেওয়া ভালো। আর অফিসে সবাই মিলে চকলেট খাওয়ার আয়োজন করলে ব্যবহৃত মোড়ক নির্দিষ্ট জায়গায় ফেলতে ভুলবেন না।

চকলেট পার্টিতে আড্ডা জমুক
চাইলে সহকর্মীদের নিয়ে ছোট চকলেট পার্টির আয়োজন করতে পারেন। দুপুরের বিরতিতে সবাই পছন্দের চকলেট নিয়ে আড্ডা দিতে পারেন। কারো পছন্দ ডার্ক চকলেট, কারো মিল্ক চকলেট, আবার কেউ হোয়াইট চকলেট ভালোবাসেন। সবার পছন্দের চকলেট ভাগাভাগি করে খাওয়ার মধ্য দিয়েও তৈরি হতে পারে আনন্দময় মুহূর্ত। তবে আড্ডার আনন্দে কাজের কথা ভুলে গেলে চলবে না। তা না হলে টেবিলে ফাইল জমে স্তূপ হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়