spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ঢাকায় ২৪ ঘণ্টায় আটক আরো ৪৮৬

জেড নিউজ, ঢাকা:

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত আরো ৪৮৬ জন আটক হয়েছে। একই সময়ে মামলা হয়েছে ৪৯টি।

মঙ্গলবার (২০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, আটকদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৩৫ জন, ওয়ারী বিভাগ ৫০ জন, মতিঝিল বিভাগ ৩৫ জন, তেজগাঁও বিভাগ ৯৬ জন, মিরপুর বিভাগ ১৬৭ জন, গুলশান বিভাগ ২৪ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে আটক করেছে।

অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১০ কেজি গাঁজা, ১৭ হাজার ২১৬ পিস ইয়াবা, ১০টি মোবাইল ফোন, ১৩ হাজার ৭৭০ টাকা ও ২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় ডিএমপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়