spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

জেড নিউজ, ঢাকা:
বাংলাদেশ ক্যারম ফেডারেশনের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬টায় রাজধানীর হোটেল আমারি ঢাকা-তে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ড. এম এ মুহিত।

সভায় বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সহ-সভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজী, নজরুল ইনস্টিটিউটের পরিচালক লতিফুল ইসলাম শিবলী, বিশিষ্ট ব্যবসায়ী এ আর এম সালাউদ্দিন, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এপিএস আল মামুন, বিশিষ্ট অভিনেতা ও উপস্থাপক শফিউল আলম বাবু, সাধারণ সম্পাদক মুহিউদ্দিন মুহসিন মাহিন, যুগ্ম সম্পাদক নাজমুল হাসান, কোষাধ্যক্ষ হাফিজুর রহমানসহ নবগঠিত এডহক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে নবগঠিত কমিটির সদস্যদের পারস্পরিক পরিচিতি, মতবিনিময় এবং ফেডারেশনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ ক্যারম ফেডারেশনের বর্তমান সাংগঠনিক অবস্থা, চলমান কার্যক্রম এবং দেশের ক্যারম খেলাটির উন্নয়ন ও প্রসারে বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ক্যারম খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন, নিয়মিত প্রশিক্ষণ, জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাফল্য আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় আগামী নভেম্বর ২০২৬-এ ইতালিতে অনুষ্ঠিতব্য বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অংশগ্রহণ, প্রস্তুতি, প্রশিক্ষণ, যাতায়াতসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক বিষয় পর্যালোচনা করা হয়। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এম এ মুহিত বলেন, বাংলাদেশ ক্যারম ফেডারেশনের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সুসংগঠিত করার মাধ্যমে দেশের ক্যারম খেলাকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে হবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্যারম খেলোয়াড়দের আরও সাফল্য অর্জনের সুযোগ সৃষ্টি করতে প্রশিক্ষণ, প্রতিযোগিতা ও সাংগঠনিক কার্যক্রমকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি ফেডারেশনের সকল সদস্যকে পারস্পরিক সমন্বয় ও ঐক্যের মাধ্যমে কাজ করে ক্যারম খেলাটির উন্নয়ন ও প্রসারে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় নবগঠিত এডহক কমিটির সদস্যবৃন্দ বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সার্বিক উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সফলভাবে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়