spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ব্যালন ডি’অর জিতবেন ইয়ামাল, দাবি হোর্হে মেন্দেজের

জেড নিউজ স্পোর্টস:

চলতি বছরের ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ফুটবলবিশ্বে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে বিখ্যাত ফুটবল এজেন্ট হোর্হে মেন্দেজের বিশ্বাস, এবারের পুরস্কার জিতবেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল।

ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানোর ‘এক্স’ অ্যাকাউন্টে প্রকাশিত মেন্দেজের মন্তব্য অনুযায়ী, ব্যালন ডি’অরের জন্য ইয়ামালকেই স্পষ্ট ফেবারিট মনে করছেন তিনি। মেন্দেজ বলেন, ব্যালন ডি’অর স্পষ্টভাবেই লামিনে ইয়ামালের জন্য।

ইয়ামালের শ্রেষ্ঠত্ব নিয়ে নিজের অবস্থান আরও পরিষ্কার করে এই ফুটবল এজেন্ট বলেন, ইয়ামালই সেরা। অন্য প্রার্থীদের সঙ্গে তার ব্যবধানও খুব স্পষ্ট। আপনারা সবাই সেটা জানেন।

এদিকে বার্সেলোনার একাধিক খেলোয়াড়ের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করা মেন্দেজ সোমবার (১৪ সেপ্টেম্বর) ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো বার্সেলোনার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বৈঠকটি আসন্ন ট্রান্সফার উইন্ডো নিয়ে ছিল না। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার মাত্র কয়েক দিন পরই এই বৈঠক অনুষ্ঠিত হলো।

গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল ও ১৭ অ্যাসিস্ট করেন ইয়ামাল। ক্লাবের হয়ে জেতেন লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। আর স্পেনের হয়ে ১২ ম্যাচে ১ গোল ও ৩ অ্যাসিস্টে করেন তিনি। সেইসঙ্গে জেতেন পরম আকাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপার।

প্যারিসের বদলে আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের এবারের আয়োজন। এই পুরস্কারের ৭০ বছর পূর্তি উপলক্ষে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। ২০১৯ সালের পর থেকে এতদিন নিয়মিতভাবে প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে হয়েছে জমকালো অনুষ্ঠানটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়