spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

মাত্র ৫ ঘণ্টায় চাঁদের জন্ম

জেড নিউজ ডেস্ক :   

চাঁদের জন্ম নিয়ে বিজ্ঞানীদের দীর্ঘদিনের ধারণায় নতুন তথ্য যোগ হয়েছে। নতুন এক গবেষণা বলছে, পৃথিবী ও থেইয়ার ভয়াবহ সংঘর্ষের মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই চাঁদের জন্ম হতে পারে।

বিজ্ঞানীদের প্রচলিত ধারণা অনুযায়ী, প্রায় ৪৫০ কোটি বছর আগে মঙ্গল গ্রহের আকারের একটি মহাজাগতিক বস্তু পৃথিবীর সঙ্গে সংঘর্ষে জড়ায়। ওই বস্তুর নাম দেওয়া হয়েছে ‘থেইয়া’।

ধারণা করা হয়, সংঘর্ষের পর পৃথিবী ও থেইয়ার বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ মহাশূন্যে ছড়িয়ে পড়ে। পরে সেগুলো ধীরে ধীরে একত্র হয়ে চাঁদের সৃষ্টি করে। তবে নতুন গবেষণা বলছে, চাঁদ তৈরির প্রক্রিয়াটি এত দীর্ঘ নাও হতে পারে।

গবেষকরা বলছেন, সংঘর্ষের সময় পৃথিবী ও থেইয়া কতটা উত্তপ্ত ছিল এবং তাদের বস্তু কতটা শক্ত ছিল—চাঁদ তৈরির ক্ষেত্রে এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আগের গবেষণাগুলোয় এসব বিষয়কে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি। নতুন গবেষণায় সেগুলোকে হিসাবের মধ্যে রাখা হয়েছে।

এ জন্য বিজ্ঞানীরা তৈরি করেছেন নতুন কম্পিউটার সিমুলেশন। সেখানে সংঘর্ষের সময় পৃথিবী ও থেইয়ার তাপমাত্রা এবং বস্তুগত শক্তির পরিবর্তনও বিবেচনা করা হয়েছে।

গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী ‘অ্যাডিন ডেন্টন’। তার মতে, সংঘর্ষে থাকা দুটি মহাজাগতিক বস্তুর শক্তি ও তাপমাত্রা সংঘর্ষের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সিমুলেশনে দেখা গেছে, সংঘর্ষের সময় পৃথিবী ও থেইয়া যত বেশি উত্তপ্ত থাকবে, তাদের বস্তু তত দুর্বল হবে। অন্যদিকে তুলনামূলক ঠান্ডা বস্তু বেশি শক্ত থাকে। এ পার্থক্যের কারণে সংঘর্ষের ফলও ভিন্ন হতে পারে।

কিছু সিমুলেশনে দেখা গেছে, সংঘর্ষের পর পৃথিবী ও থেইয়া ভেঙে বিপুল ধ্বংসাবশেষ তৈরি করে। পরে সেই ধ্বংসাবশেষ পৃথিবীকে ঘিরে একটি বলয় তৈরি করতে পারে। সময়ের সঙ্গে ওই বলয় থেকে চাঁদের সৃষ্টি হয়।

আবার কিছু সিমুলেশনে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। সেখানে সংঘর্ষের মাত্র প্রায় পাঁচ ঘণ্টার মধ্যেই একটি অক্ষত চাঁদ তৈরি হয়েছে। অর্থাৎ, চাঁদের জন্মের জন্য সব ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে ধ্বংসাবশেষ একত্র হওয়ার প্রয়োজন নাও হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়