spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সাত দিনের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে: রিজভী

জেড নিউজ , ঢাকা :

দেশে চলমান গ্যাস সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে বৈশ্বিক সংকট হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে। সরকার হাত গুটিয়ে বসে নেই। সপ্তাহখানেকের মধ্যেই গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে।

সকল সংকট মোকাবিলা করে প্রধানমন্ত্রী দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সরকার এবং দল একে অপরের সহযোগী। চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে।

‘অনেক চক্রান্ত-ষড়যন্ত্র হওয়ার পরও জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে গেছে বিএনপি। বিএনপি ওয়াদা রক্ষাকারী দল। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দলটি সামনে এগিয়ে যাবে।’

রিজভী আরও বলেন, গণতন্ত্রকে বারবার হত্যা করাসহ বিভিন্ন ভয়ঙ্কর রূপ দেখেছে দেশ। সেই সংকট থেকে উত্তরণে বিএনপি কাজ করে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়