spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জেড নিউজ, ঢাকা:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সোমবার বেলা ১১টার দিকে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছুই জানানো হয়নি।

আজকের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল রবিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে এবং গত ৩ আগস্ট প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে পৃথক বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়