spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

তীব্র যানজটের কারণে আদালতে হাজির হতে পারেনি পরিমনি, শুনানি পিছিয়ে ৩০ নভেম্বর ধার্য আদালতের

কোর্ট প্রতিনিধি :
চলতি বছর ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেনি অভিনেত্রী পরিমনি।ঢাকা বোর্ড ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টা অভিযোগে করা মামলার সাক্ষ্য গ্রহণের শুনানি পিছিয়ে ৯ই আগস্ট ধার্য করেছিলো ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯–এর বিচারক মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়ার আদালত।বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী, শাহ শহিদুল আলমসহ ৬ জনের বিরুদ্ধে ২০২১ সালের ১৪ জুন সাভার থানায় মামলা করেন পরীমনি। মামলাটি তদন্ত করে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর নাসির, তুহিন সিদ্দিকী ও শাহ শহিদুল আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগপত্র আমলে নেন আদালত। ২০২২ সালের ১৮ মে তিনজন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯।মামলায় পরীমনি অভিযোগ করেন, ২০২১ সালের ৮ জুন রাতে তাঁকে কৌশলে সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে ডেকে নিয়ে যান তাঁর পূর্বপরিচিত তুহিন। সেখানে তাঁকে জোর করে মদ পান করানোর চেষ্টা করেন নাসির। একপর্যায়ে তাঁকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালানো হয়।
এদিকে ওই ঘটনায় মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির। এ মামলায় জামিনে আছে পরীমনি।
অসুস্থতার কারণে ঢাকা বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে করা তাঁর মামলার সাক্ষ্য গ্রহণের শুনানি পিছিয়ে ৯ আগস্ট শুনানির জন্য পরবর্তী দিন রেখেছিলো আদালত।
আজকে তীব্র যানজটের কারণে হাজির হতে পারিনি পরিমনি, যথা সময়ে উপস্থিত থাকতে না পারায় আদালত আগামী ৩০ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯–এর বিচারক মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়ার আদালত এ তারিখ ধার্য করেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নার্গিস পারভীন এ তথ্য নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়