spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

মিয়ামিতে ফিরেই অনুশীলনে মেসি, মাঠে নামবেন কবে?

জেড নিউজ স্পোর্টস:

বিশ্বকাপ ফাইনালের হতাশা কাটিয়ে পরিবারের সঙ্গে রোজারিওতে কয়েকদিন কাটানোর পর আবারও মাঠে ফিরেছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রে ফিরেই ইন্টার মিয়ামির অনুশীলনে যোগ দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সামনে এমএলএস, লিগস কাপ ও ক্যাম্পিওনেস কাপের ব্যস্ত সূচি থাকলেও, সবচেয়ে বড় আলোচনার বিষয় এখন— আর্জেন্টিনা জাতীয় দলে তার ভবিষ্যৎ।

রোজারিওতে পরিবারের সঙ্গে এক সপ্তাহের বেশি সময় কাটিয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন লিওনেল মেসি। বুধবার (২৯ জুলাই) ভোর ৫টা ৪৮ মিনিটে তাকে বহনকারী বিমানটি ফোর্ট লডারডেল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কয়েক ঘণ্টার মধ্যেই ইন্টার মায়ামির অনুশীলন কেন্দ্রে হাজির হন আর্জেন্টাইন মহাতারকা।

কোচ অ্যাঞ্জেল গিয়ের্মো হয়োসের অধীনে অনুশীলনে যোগ দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ইন্টার মিয়ামি। ক্লাবটি মজার একটি ক্যাপশনও দেন, ‘আজকের আগমনটা একটু ভিন্ন।’

ছবিতে একটি বিষয় সমর্থকদের বিশেষভাবে নজর কেড়েছে। মেসির হাতে ছিল সেই মাতে সেট, যা তিনি ২০২৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থদের উপহার দিয়েছিলেন।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে মানসিকভাবে নিজেকে সতেজ করেছেন মেসি। এবার তার পুরো মনোযোগ ক্লাব ফুটবলে।

আগামী শনিবার এমএলএসে কলম্বাস ক্রুর মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। তবে ধারণা করা হচ্ছে, ৫ আগস্ট অ্যাটলেটিকো সান লুইসের বিপক্ষে লিগস কাপ ম্যাচেই পূর্ণ ফিট অবস্থায় মাঠে নামবেন মেসি। এরপর গ্রুপ পর্বে ইন্টার মিয়ামির প্রতিপক্ষ মনতেরেই (৮ আগস্ট) ও লেওন (১৩ আগস্ট)।

এদিকে ক্লাব ফুটবলের পাশাপাশি মেসির সামনে রয়েছে ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর তিনি আর্জেন্টিনা জাতীয় দলে খেলা চালিয়ে যাবেন কিনা, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি। সেপ্টেম্বরে ফিফা আন্তর্জাতিক বিরতিতে লিওনেল স্কালোনির দল প্রীতি ম্যাচ খেলবে, যদিও প্রতিপক্ষ, ভেন্যু ও সময় এখনো নিশ্চিত হয়নি।

এছাড়া ১৬ সেপ্টেম্বর মিয়ামির নু স্টেডিয়ামে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে মিশেলব আল্ট্রা চ্যাম্পিওনেস কাপের ফাইনাল খেলবে ইন্টার মিয়ামি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়