spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আবারও বেড়েছে স্বর্ণের দাম

জেড নিউজ, ঢাকা:

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, আজ রোববার ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়।

শুক্রবার বাজুস নতুন দাম ঘোষণা করে। সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)–এর দাম বাড়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা। এসব দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। এর আগে ২ জুলাই দাম সমন্বয় করে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

চলতি বছরে এ পর্যন্ত ৮৬ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৩ বার দাম বাড়ানো হয়েছে, ৪২ বার কমানো হয়েছে। এ ছাড়া একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়