spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

এফডিসি নির্বাচন মিস, বিশ্বকাপ মিশনে মেগাস্টার শাকিব খান

জেড নিউজ ডেস্ক :

বিশ্বকাপের ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান, এমনটাই শোনা যাচ্ছে। মূলত সদ্য অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তার অনুপস্থিতিকে ঘিরেই এই জল্পনার সূত্রপাত। বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যেও চলছে নানা আলোচনা।

শাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, টিকিট সংগ্রহ করতে পারলে আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে ফাইনাল ম্যাচ দেখার পরিকল্পনা রয়েছে তার।

ব্যক্তিগত জীবনে শাকিব খান আর্জেন্টিনার সমর্থক বলেই পরিচিত। তাই প্রিয় দলকে শিরোপার লড়াইয়ে মাঠে বসে দেখার ইচ্ছা তার দীর্ঘদিনের। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের মধ্যে বেশ আলোচনা চলছে।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এফডিসির নির্বাচনের আগের দিন, অর্থাৎ গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এই অভিনেতা। এ কারণেই শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে পারেননি তিনি।

তবে শুধু বিশ্বকাপের ফাইনাল উপভোগ করাই নয়, তার এই সফরের পেছনে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ কারণও। যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দার অনুমতিপত্র (গ্রিন কার্ড) থাকায় দেশটির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর সেখানে অবস্থান করতে হয় তাকে। সেই আইনি আনুষ্ঠানিকতার অংশ হিসেবেও এই সফরটি গুরুত্বপূর্ণ বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়