১৩/০৫/২০২৬, ১৭:০৫ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    এসএসসি-এইচএসসি নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

    জেড নিউজ, ঢাকা:

    এসএসসি ও এইচএসসি পরীক্ষা সিলেবাস কাভার করে সঠিক সময়ে নেওয়ার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

    বুধবার (১৩ মে) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অডিটোরিয়ামে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

    শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্যতা করা হচ্ছে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হতে যাতে কোনো সেশনজট না হয় এ নিয়ে কার্যক্রম হাতে নিয়েছে সরকার।

    শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজকে আমরা তোমাদের পরীক্ষা বিষয়ে একটি মিটিংয়ে বসবো। আমরা আলোচনা করবো কিভাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সিলেবাস কাভার করে, সময় নষ্ট না করে আমরা যেনো ঠিকমতো এগুতে পারি। অর্থাৎ তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেনো ১০ বছরের স্কুলিং যেনো ১০ বছরই থাকে। কোন সেশনজট যেনো না হয়, তোমরা যেনো পিছিয়ে না পড়ো। তোমাদের স্বার্থে যেটা করার সেটাই করবো। তবে পরীক্ষা সুন্দরভাবে দিতে হবে।

    তিনি আরও বলেন, দেশের উৎপাদনশীল মানবসম্পদ তৈরিতে শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়