০৬/০৪/২০২৬, ১৮:৫৭ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    আবারও রাজনীতিতে সক্রিয় হবেন সাকিব

    জেড নিউজ স্পোর্টস:

    আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে আওয়ামী লীগের কার্যক্রম সচল হলে আবারও রাজনীতিতে সক্রিয় হবেন বলে জানিয়েছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।

    দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘যেহেতু আমাদের দলের (আওয়ামী লীগ) কার্যক্রম নাই সেহেতু চেষ্টা করছি ক্রিকেটটা খেলে যাওয়ার। দলের যখন কার্যক্রম যখন শুরু হবে বা আমরা করতে পারবো তখন হয়তো আবার চেষ্টা করবো রাজনীতিটা করার।’

    রাজনীতি ও ক্রিকেট প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘রাজনীতি তো ধরেন আমৃত্যু করা যায়, রাজনীতিতে অনেক সময় আছে। যেটার সময় নেই সেটা হলো ক্রিকেট। এটা আগে ঠিক করার চেষ্টা করছি। আর রাজনীতি যেটা বলছেন, আমি মনে করি রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম যেখান থেকে বড় ধরণের পরিবর্তন আনা সম্ভব। যদি আমি মানুষের জন্য কিছু করতে পারি, তবে সেটা আমার ভালো লাগবে এবং সেই আশা আমার এখনো আছে। সব সময় থাকবে।’

    কিছু দিন আগেই ৩৯ বছরে পা দিয়েছেন সাকিব। আর কতদিন খেলা চালিয়ে যাবেন- এমন প্রশ্নে সাকিব বলেন, ‘খেলার প্রতি আমার আগ্রহ এখনো আগের মতোই অটুট আছে, তাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেদিন দেখবো আর আগ্রহ নেই, সেদিন নিজ থেকেই সরে দাঁড়াবো।’

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়