০৪/০৪/২০২৬, ১৭:০১ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ১৭ লাখ টন জ্বালানি তেল আমদানির উদ্যোগ সরকারের

    জেড নিউজ, ঢাকা:

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণে সরাসরি ক্রয় পদ্ধতিতে সংযুক্ত আরব আমিরাত, কাজাখস্তান ও ওমান থেকে ১৭ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে সরকার।

    এসব তেল আমদানির প্রস্তাব অনুমোদনের জন্য আজ শনিবার বিকেলে অনলাইনে বৈঠকে বসছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    প্রস্তাবিত ১৭ লাখ টন জ্বালানি তেলের মধ্যে ১৬ লাখ টন ডিজেল এবং ১ লাখ টন পেট্রোল রয়েছে। এই পরিমাণ ডিজেল দিয়ে দেশের সাড়ে চার মাসের চাহিদা মেটানো সম্ভব হবে। এছাড়া ১ লাখ টন পেট্রোল দিয়ে ৭১ দিনের চাহিদা পূরণ করা যাবে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়