২৮/০৩/২০২৬, ১৭:৫৩ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    ঢালিউড কিং শাকিব খানের জন্মদিন আজ

    জেড নিউজ ডেস্ক :

    ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের জন্মদিন আজ । ১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাঘদী গ্রামে মাসুদ রানা শেখ নামে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিনে এই জনপ্রিয় তারকার জীবন ও ক্যারিয়ারের দিকে তাকালে স্পষ্ট হয়ে ওঠে তার অসাধারণ সাফল্যগাথা।

    শাকিব খানের শৈশব কেটেছে নারায়ণগঞ্জে, যেখানে তার বেড়ে ওঠা। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মা নূরজাহান একজন গৃহিণী। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী শাকিব ১৯৯৯ সালে অনন্ত ভালবাসা চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। পরিচালক সোহানুর রহমান সোহান-এর হাত ধরে শুরু হওয়া এই যাত্রা আজ বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক অনন্য অধ্যায়।

    দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে তিনি দেশের চলচ্চিত্র অঙ্গনে শীর্ষস্থান ধরে রেখেছেন। তিনি শুধু জনপ্রিয়তায় নয়, পারিশ্রমিকের দিক থেকেও বাংলাদেশের শীর্ষ অভিনেতা হিসেবে পরিচিত।

    এদিকে জন্মদিন উপলক্ষে ভক্ত-দর্শকদের চমক দিলেন এই চিত্রনায়ক। প্রকাশ করছেন ‘রকস্টার’ সিনেমার ফার্স্টলুক।

    যেখানে শাকিবকে দেখা গেছে, কেয়ারলেস এক রকস্টারের লুকে। পায়ে স্নিকার্স, শরীরজুড়ে ট্যাটু, পরনে হাফ প্যান্ট, গলায় মোটা চেইন, চোখে সানগ্লাস; পিচঢালা পথে পা ছড়িয়ে বসে দৃষ্টি স্থির দূরে কোথাও।

    খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে শাকিব এই ধরনের চরিত্র এবারই প্রথম করছেন। এজন্য তিনি শুটিংয়ের আগে ক’দিন অনুশীলন করে গিটারও শিখেছেন। রকস্টারের গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকসহ সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়