spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ফেব্রুয়ারিতে দৈনিক গড়ে ১২ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে

চলতি মাসের ১৮ দিনে প্রবাসীরা ২১৩ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। দৈনিক গড়ে এসেছে প্রায় ১২ কোটি ডলার।

রেমিট্যান্সের এ ধারা ঠিক থাকলে দিন সংখ্যা কম হওয়ার পরও চলতি মাসে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়াবে। এর আগে গত ডিসেম্বর ও জানুয়ারি পরপর দু্ই মাস তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ফেব্রুয়ারি মাসের একই সময়ে ব্যাংকিং চ্যানেলে ১৬৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। সে বিবেচনায় এবার রেমিট্যান্স বেড়েছে প্রায় ৪৬ কোটি ডলার; যা ২৭ দশমিক ৫৩ শতাংশ। চলতি অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত এসেছে ২ হাজার ১৫৬ কোটি ডলার।

দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ ৩৩০ কোটি ডলার রেমিট্যান্সের রেকর্ড ছিল গত বছরের মার্চে। রমজান ও ঈদকে কেন্দ্র করে ওই মাসে বিপুল অঙ্কের রেমিট্যান্স পাঠান প্রবাসীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়