০৫/০৫/২০২৬, ১৮:৪১ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    নতুন দায়িত্বে পুলিশের ত্রিশ কর্মকর্তা

    জেড নিউজ:
    পুলিশের অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি পাওয়া ৩০ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়েছে সরকার।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাদের ডিএমপি, পুলিশ সদরদপ্তর, হাইওয়ে পুলিশ, এসবি, সিআইডিসহ বিভিন্ন ইউনিটে পদায়নের আদেশ দেওয়া হয়।

    এর আগে, ২৬ নভেম্বর মোট ৩৩ জন পুলিশ কর্মকর্তা ডিআইজি পদে পদোন্নতি পান। তাদের মধ্যে ডিআইজি জাহিদুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে ৩০ জনকে নিয়মিতভাবে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। আর সুপারনিউমারারি পদোন্নতি পাওয়া দুই কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়