spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

গণভোট বিষয়ে ইসির প্রজ্ঞাপন জারি

জেড নিউজ:
৩০০ সংসদীয় আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত পদ্ধতিতে একই দিনে পৃথক ব্যালট পেপারের মাধ্যমে গণভোট অনুষ্ঠানের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ১০ অগ্রহায়ণ ১৪৩২/২৫ নভেম্বর ২০২৫ তারিখে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫ এর উপর গণভোট অধ্যাদেশ জারি করিয়াছেন।

গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ১১ অনুসারে, উক্ত অধ্যাদেশ এর ধারা ৩ অনুযায়ী জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫-এ বর্ণিত সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবের উপর জনগণের সম্মতি রহিয়াছে কি না তাহা যাচাইয়ের জন্য (হ্যাঁ/না-এর মাধ্যমে) গণভোট অধ্যাদেশ এর ধারা ৮ মোতাবেক নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য, নির্ধারিত পদ্ধতিতে, একই দিনে, পৃথক ব্যালট পেপারের মাধ্যমে গণভোট অনুষ্ঠানের জন্য আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ধার্য করিতেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়