spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক

জেড নিউজ, ঢাকা:
জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে আটক করা হয়েছে। রোববার বিকেলে তাঁর বাসার সামনে থেকে তাঁকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শওকত মাহমুদকে কোথা থেকে কোন মামলায় আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।গত এপ্রিলে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মহাসচিব শওকত মাহমুদ। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়